কাজিপুর,সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুরে ২০১৬ সালে দায়ের করা মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি শফিকুলকে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্তর নির্দেশনায় এ এস আই আঃ রাজ্জাক সংগীয় ফোর্স নিয়ে শনিবার (৫ফেব্রুয়ারী ) দুপুর ১২টায় জিআর নং ৩৪/১৬ (কাজি) এর দুই বছর ছয়মাসের সাজা প্রাপ্ত আসামী শফিকুল ইসলাম, পিতাঃ মোঃ হবিবর রহমান সরদার, সাং- পলাশপুর, হাল সাং- কুনকুনিয়া প্রামানিক পাড়া, থানা- কাজিপুর, জেলা- সিরাজগঞ্জ কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.