এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে জানানো হয়েছে, যশোরের ১৯৮ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ শতাংশ।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ জানিয়েছেন, বর্তমানে জেনারেল হাসপাতালের রেড জোনে ১৩ জন ও ইয়েলো জোনে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুই ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।