বেত্রাবতী ডেস্ক।।শার্শায় আম গাছে স্প্রে করতে যেয়ে গাছ থেকে পড়ে জমিরুদ্দিন(৪০) নামে এক দিনমজুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শুক্রবার দিবাগত রাত আড়াইটায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের তিনি মারা যায়। গত ১১জানুয়ারি সকালে উপজেলা চালিতাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জমির উদ্দিন উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের লালু সরদারের ছেলে।
নিহতের ভাই আছির উদ্দিন জানান গত ১১ জানুয়ারি সকালে একই এলাকার রেজাউলের আমবাগান আম গাছে স্প্রে করতে যেয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহত জমির উদ্দিন কে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় সার্জারি বিভাগের ইন্টার্ন চিকিৎসক জাফর শুক্রবার দিবাগত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.