প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৩:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২২, ৭:৩২ অপরাহ্ণ
শার্শার কায়বা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলতাব হোসেনের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন
বেত্রাবতী ডেস্ক।।উৎসব মুখর পরিবেশে শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আলতাব হোসেন আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন।
বৃহস্পতিবার (১৩ই জানুয়ারি)সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এই দায়িত্বভার গ্রহণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দায়িত্বভার গ্রহন শেষে আলতাব হোসেন বলেন, তিনি এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
নবনির্বাচিত চেয়ারম্যান আলতাব হোসেনের
সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বাবলু,উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক শেখ কোরবান আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নবনির্বাচিত ইউপি সদস্যরা এবং সূধীজনেরা।
সবশেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং উপস্হিতিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.