বেত্রাবতী ডেস্ক।। বেনাপোল সীমান্ত থেকে ১০ কেজি গাঁজা সহ আবু তালেব খোকন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার সময় বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক তালেব বেনাপোল পোর্ট থানার মানকিয়া দক্ষিণপাড়া গ্রামের কদম আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকের চালান পাচার করছে, এমন গোপন খবরে, ডিবির এসআই শফি আহমেদ রিয়েল অফিসার ফোর্স নিয়ে গঠিত একটা চৌকস টিম নিয়ে বেনাপোল পোর্ট থানা এলাকার মানকিয়া দক্ষিণপাড়া গ্রামস্থ ধৃত আসামির বসতবাড়ির গোয়াল ঘরে অভিযান চালিয়ে টেপ প্যাঁচানো ৫টি পুটলায় ১০ কেজি গাঁজা সহ তাকে আটক করে।
ডিবির এসআই শফি আহমেদ রিয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামির বিরুদ্ধে এজাহার দায়ের হয়েছে। এবং উক্ত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানান রিয়েল।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.