শুধু জেলা-উপজেলাই নয়, শিল্প এলাকাগুলোতেও বিশেষ ফায়ার স্টেশন নির্মানের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন শেষে এ কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, ফায়ার সার্ভিসও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। বাহিনীটিকে আরো কর্মক্ষম করতে এক হাজারেরও বেশি কর্মীকে দেশের বাইরে থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.