ধর্মের অনেক অপব্যাখ্যা করা হয় এবং মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টাও করা হয়। কিন্তু কোনো ধর্ম হানাহানির কথা বলে না, সমর্থনও করে না। সব ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল হওয়া উচিত।’
বুধবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বনানীর পূজামণ্ডপে শুভ মহালয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীতে আমরা দেখতে পাই ধর্মের অনেক অপব্যাখ্যা করা হয় এবং অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টাও করা হয়। সেই কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা ধরনের হানাহানি সৃষ্টি হয়, কিন্তু কোনো ধর্ম এ হানাহানির কথা বলে না, সমর্থনও করে না।’
সব ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
মহালয়ার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই দিনে কৈলাস থেকে মা দুর্গা পিতৃগৃহে আগমন করেন। দেশজুড়ে মন্দিরে দেবী দুর্গার আগমনী বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের আমেজ শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.