ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা আর নেই।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।
শামীম পৌর সদরের মৃত সুলতান বিশ্বাসের ছেলে এবং বর্তমান উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য।
ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যবসায়ীক কাজে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন শামীম। পথিমধ্যে নতুনহাট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেলে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.