বেনাপোল প্রতিনিধি।।বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে ট্রাকের ধাক্কায় রওশন আলী (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রো ন ১৩-৬১৩৩ ট্রাকের ধাক্কায় সে নিহত হন।
সে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সিরাজচর গ্রামের বাসিন্দা।
বেনাপোল পোর্ট থানার এসআই সোহেল রানা জানান, ট্রাকের ধাক্কায় আহত রওশন আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি ইউনিয়নের দায়িত্ব আছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.