প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গায় নারীকে ছুরিকাঘাত, সাবেক স্বামী আটক
আহত ফাহমিদা ফাইম শেখপাড়ার বাসিন্দা। পরে অভিযুক্ত জসিম উদ্দিনকে (৪০) আটক করেছে পুলিশ। আহত ফাহমিদাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফাহমিদার বাবা আবু কাউসার মধু জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের জসিম উদ্দিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় তার মেয়ের। তাদের দুই ছেলে ও এক মেয়েও আছে।
বনিবনা না হওয়ায় গত এক বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপরও জসিম তার মেয়েকে বিরক্ত করে আসছিলো।
সোমবার দুপুরে হঠাৎ তাদের বাড়ি এসে ঘরে ঢুকে তাকে চাকু দিয়ে আঘাত করেন জসিম। মেয়ের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান জানান, আহত ফাহমিদার দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান জানান, জসিমকে আটক করে থানায় নেয়া হয়েছে। তবে, এখনো থানায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.